ফিয়াদ নওশাদ ইয়ামিন
পৃথিবীর ইতিহাসে যত সভ্যতা গড়ে উঠেছে, যত জ্ঞানবিজ্ঞানের বিকাশ ঘটেছে, তার প্রতিটি ধাপে শিক্ষকের অবদান অনস্বীকার্য। প্লেটো, অ্যারিস্টটল কিংবা সক্রেটিস এই মহান দার্শনিকরা মানুষকে যুক্তিবোধ, ন্যায়বিচার ও জ্ঞানচর্চার পথ দেখিয়েছেন। তারা প্রমাণ করেছেন, শিক্ষকই একমাত্র ব্যক্তি যিনি একটি সমাজকে অন্ধকার থেকে আলোয় নিয়ে যেতে পারেন। কিন্তু দুঃখজনক হলো, আজকের বাংলাদেশে সেই শিক্ষকরা নিজেদের ন্যায্য অধিকার আদায়ের জন্য রাজপথে নামতে বাধ্য হচ্ছেন, আর রাষ্ট্রের পক্ষ থেকে তাদের প্রতি আচরণ হচ্ছে যেন তারা অপরাধী বা রাষ্ট্রবিরোধী কোনো দল। দেশের উন্নয়ন সূচকে প্রতিনিয়ত প্রবৃদ্ধি বাড়ছে, সেতু, ফ্লাইওভার, মেট্রোরেল কিংবা প্রযুক্তির প্রসারে আমরা গর্বিত।
কিন্তু শিক্ষকদের জীবনে সেই উন্নয়নের কোনো প্রতিফলন নেই। এখনো দেশের হাজারো এমপিওভুক্ত