||যুবায়ের আহমদ||
তিনি কৌতুক অভিনেতা। হঠাৎ দেখি বুস্ট করা ওয়াজ ফেসবুকে। ওমা! ভাইরাল। কিছুদিন পর দেখি, আমাদের পাশের গ্রামের এক মাহফিলে 'প্রধান বক্তা'। পোস্টার ব্যানারে অনেক বড় করে নাম দেওয়া। কর্তৃপক্ষের সান্ত্বনা, তারা যত টাকাই লাগুক, বড় ভাইরাল বক্তা এনেছেন। মনে নানা প্রশ্ন এলো। মনকে বললাম, কৌতুক অভিনেতাও তো ভালো আলোচক হতে পারেন। কয়েকদিন পর ওই এলাকার একজন সিনিয়র আলেমের সাথে দেখা। ভালো ধারণা নিয়েই জিজ্ঞেস করলাম, মাহফিল কেমন হলো?
তিনি চরম বিরক্তি নিয়ে বললেন, ৩০ মিনিট কী বলেছে, না বলেছে বুঝতে পারেনি কেউ। টাকা নিয়েছে ৪০ হাজার। বিশাল প্যান্ডেল করা হয়েছিল, লোকসমাগম হয়নি।
কিছুদিন পর আরেক মাহফিলে দেখি একই অবস্থা। ভাইরাল বলে ক