বিশেষ প্রতিনিধি
দুটিই ইসলামি দল। অথচ দল দুটির মধ্যে বিরোধ ছিল তুঙ্গে। প্রকাশ্যে এক দলের নেতারা আরেক দলের বিরুদ্ধে মুখ খুলতেন। তাদের সেই বক্তব্যের ভিডিওগুলো এখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়ায়। বিরোধীরা সেগুলো প্রচার করে। এতে তারা বিব্রত হন। তবে অতীতের সব বিরোধ ভুলে দল দুটি এখন খুবই কাছাকাছি। একসঙ্গে আন্দোলন করছে, সামনে নির্বাচনও একসঙ্গে করার ঘোষণা দিয়েছে। তাদের সঙ্গী হয়েছে আরও ছয়টি দল।
বলছিলাম এই মুহূর্তের রাজনীতিতে আলোচনায় থাকা আট দলের প্রধান দুটি দল জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের কথা। কাগজেপত্রে আটটি দল হলেও আলোচনায় এই দল দুটি। তাদের মধ্যে বোঝাপড়ার ওপরই নির্ভর করছে বিএনপির বিপরীতে গড়ে ওঠা এই রাজনৈতিক মোর্চার ভবিষ্যৎ।
ইসলামি ও সমমনা আটটি দল একত্রিত হলেও তারা এটাকে জোট বলতে নারাজ। তারা এটাকে নির্বাচনি সমঝোতা বা মà§