বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী ‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন বলিউড অভিনেত্রী রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার যাত্রাবাড়ী মাদরাসায় বুখারী দরস দেবেন মুফতি তাকী উসমানী, চলছে প্রস্তুতি খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত অনুতাপে ভরা অন্তর জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের ফেনীর কমিটি গঠন ‘বহুমাত্রিক কর্মধারার গুণাবলিতে পূর্ণ ছিলেন আল্লামা নুরুল হুদা ফয়েজী’ আন্তর্জাতিক বাজারে দুই মাসের মধ্যে সর্বনিম্ন জ্বালানি তেলের দাম জমাদিউস সানি মাস শুরু, রমজানের বাকি আর তিন মাস

সবার ওপরে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিশেষ প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দুয়ারে কড়া নাড়ছে। আর মাসখানেক পরেই সেই মাহেন্দ্রক্ষণ। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে কাঙ্ক্ষিত সেই ভোটযুদ্ধ। গত প্রায় দেড় দশক ধরে ভোট দিতে না পারা জনসাধারণ নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে। ইতোমধ্যে ভোটের লড়াই শুরু হয়ে গেছে। রাজনৈতিক দলগুলো পুরো শক্তি নিয়ে মাঠে নেমে পড়েছে। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের বিজয় হবে এবং এরং মাধ্যমে একটি নতুন বাংলাদেশের সূচনা হবে বলে আশায় বুক বাঁধছে গোটা জাতি।

এবারের নির্বাচনটি অন্যান্য বারের চেয়ে ভিন্ন। একটি রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের পর এবারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রায় দুই হাজার প্রাণ আর ৩০ হাজারের বেশি মানুষের পঙ্গুত্ব বরণ ও আহতের বিনিময়ে এবারের নির্বাচনের প্রেক্ষাপট তৈরি হয়েছে। এজন্য এবার শুধু গতানুগতিক নির্বাচনই নয়, একই সঙ্গে একটি গণভোটেরও আয়োজন করা হয়েছে। এই গণভোটে হ্যাঁ জয়যুক্ত হবে আশা করা হচ্ছে। আর এর মধ্য দিয়ে দেশে একটি জরুরি সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন হবে। এটি বাস্তবায়িত হলে কেউ আর নতুন করে ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।