বিশেষ প্রতিনিধি
আট দল বা এগার দলের আসন সমঝোতার ঘোষণা শিগগির আসবে-এমন খবর গত কয়েক সপ্তাহে অসংখ্য বার গণমাধ্যমে এসেছে। কিন্তু সেই ‘শিগগির’ আর শেষ হচ্ছে না। ভোটের ট্রেন পুরোদমে চলতে শুরু করলেও জামায়াতসহ ইসলামি ও সমমনা দলগুলোর জোট বা সমঝোতার চূড়ান্ত রূপ এখনো ঘোষণা হয়নি। ফলে বিএনপিবিরোধী বলয়ের রাজনীতিতে অনেকটা পিছিয়ে পড়ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিএনপি ও তাদের মিত্র দলের প্রার্থীরা যখন পুরোদমে মাঠ চষে বেড়াচ্ছেন তখনও বিপরীতে কে প্রতিদ্বন্দ্বিতা করবেন সেটা অনেক আসনেই চূড়ান্ত হয়নি। ফলে দ্বিধা-দ্বন্দ্বে সময় কাটছে বিভিন্ন দলের প্রার্থী ও সমর্থকদের।
বার বার আশ্বাস দিয়েও প্রার্থী তালিকা চূড়ান্ত করতে না পারায় এগার দলের অন্তর্ভুক্ত তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সেটা আকারে-ইঙ্গিতে প্রকাশও করছেন। আবার নানা সময় ছড়িয়ে পড়া বিভিন্ন গুজবেও গা ভাসাচ্ছেন নেতাকর্মীরা। কেউ এসব গুজবে খুশি হচ্ছেন, আবার কেউ হচ্ছেন ক্ষুব্ধ। কোন দল কতটি আসন পাচ্ছে এটা নিয়ে নানা পরিসংখ্যান ফেসবুকে ভেà¦