||বিশেষ প্রতিনিধি||
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দুয়ারে হাজির। আগামীকালই শেষ হচ্ছে ভোটের প্রচার-প্রচারণা। আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারাদেশে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। শেষ মুহূর্তে রাজনীতির মাঠে বিরাজ করছে চরম উত্তেজনা। চলছে নানা হিসাব-নিকাশ। নানা জরিপ ও ভবিষ্যদ্বাণী দ্বারা অনুমান আঁচ করা যাচ্ছে এবারের নির্বাচন টানটান উত্তেজনার মধ্য দিয়ে অতিবাহিত হবে। এই অবস্থায় শেষ হাসি কারা হাসবেন সেটা নিয়ে চলছে বিচার-বিশ্লেষণ। এবারের নির্বাচনে সর্বোচ্চসংখ্যক আলেম প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রয়েছেন বেশ কয়েকজন তারকা প্রার্থীও। তাদের সবশেষ অবস্থা জানার চেষ্টা করা হয়েছে এই প্রতিবেদনে।
মাওলানা মামুনুল হক: এবারের নির্বাচনে তুমুল আলোচিত হচ্ছে ঢাকা-১৩ আসনটি। এই আসনে জামায়াত জোট থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থী মাওলানা মামুনুল হক। তার সঙ্গে বিএনপির প্রার্থী ববি হà