বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার তরবিয়াহ মাহফিল অনুষ্ঠিত সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

আলবেনিয়া সফর: মিনারা ও সমুদ্রের তরঙ্গ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

|| ড. মাওলানা মাহমুদুল হাসান ||

তুষারের শুভ্র টুপিপরা সারি সারি পর্বতমালা আর ভূমধ্যসাগরের নানা সৈকতসমৃদ্ধ এগার হাজার একশ’ বর্গমাইলের সবুজ-শ্যামল দেশ আলবেনিয়া। ইসলাম, ঐতিহ্য ও উসমানি খিলাফতের বলিষ্ঠ বলকানের অন্যতম এ অঞ্চল।

সত্তর বছরের সমাজতন্ত্রের যাঁতাকলে সে পরিচয় ও ঐতিহ্য এখন ম্রিয়মাণ। হাজারো মসজিদ রূপান্তরিত বা ধ্বংসপ্রায়। কমিউনিজমের পতনের পর নব্বইয়ের দশক থেকে আবার সে বিলুপ্তপ্রায় ঈমান ও ঐতিহ্যকে ফিরিয়ে আনার প্রয়াস যারা পেয়েছেন ও কর্মপরিচালনা করছেন, তাদের অন্যতম সংস্থা ALSAR (Alternative of the Future) বা ’বিকল্প আগামী’ সংগঠনের আমন্ত্রণে এবং মানবিক সংস্থা Send a Little Hope-এর ব্যবস্থাপনায় আমরা TV ONE UK-রি একটি টিম সম্প্রতি আলবেনিয়ায় কয়েকটি প্রকল্প বাস্তবায়নে সফর করেছি।

রাজধানী তিরানা থেকে প্রথমে আমরা চলে যাই সমুদ্রতীরবর্তী সুন্দর উপশহর ‘গোলেমে’। চমৎকার একটি মসজিদ ও পর্যটকদের জন্য আবাসিক হোটেল ‘হিলাল প্যালেস’ রয়েছে সেখানে।

হোটেলের জানালা খুলে কিছু দূরে সমুদ্রের তরঙ্গমালা পর্যটকদের মনেও আনন্দের ঢেউ তোলে। অন্যদিকে ইউরোপের কোনো দেশে উঁচু মিনারা ও সুবিস্তৃত গম্বুজ ঈমানদারদের হৃদয় বিনম্র করে।

মসজিদের ইমাম মদিন বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট। আমরা হোটেলের রুফটপ রেস্টুরেন্টে বসে অ্যারাবিক কপি খেলাম আর আলবেনিয়ার ইসলামি শিক্ষা ও দাওয়াহ কার্যক্রম নিয়ে দীর্ঘ আলাপচারিতায় সমৃদ্ধ হলাম।

ইউরোপে বসে প্রকাশ্য আজানের ধ্বনি ভেসে এলো আমাদের আড্ডায়। শিহরিত হলাম। অসম্ভব ভালোলাগায় অন্তর পরিতৃপ্ত হলো।

লেখক: ব্রিটেন প্রবাসী বিশিষ্ট দাঈ ও ইসলামিক স্কলার

ডেজএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ