বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী ওসমানীর উপস্থিতিতে বেফাকের উলামা সম্মেলন, উদ্বোধন করবেন ভবন গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬ আল জামিয়াতুল ইমদাদিয়ার সিরাত মাহফিল শুরু কাল, বয়ান করবেন যাঁরা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী ‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন বলিউড অভিনেত্রী রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার যাত্রাবাড়ী মাদরাসায় বুখারী দরস দেবেন মুফতি তাকী উসমানী, চলছে প্রস্তুতি খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত অনুতাপে ভরা অন্তর জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের ফেনীর কমিটি গঠন

পশ্চিমবঙ্গে গরুর বদলে ছাগল-ভেড়া কোরবানির পরামর্শ আলেমদের


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ঈদুল আজহাকে সামনে রেখে ভারতের পশ্চিমবঙ্গে মুসলিম আলেম, বুদ্ধিজীবী ও সামাজিক নেতারা মুসলিম সম্প্রদায়ের প্রতি আইন মেনে কোরবানি করার আহ্বান জানিয়েছেন। সম্প্রতি রাজ্যে ক্ষমতায় আসা বিজেপি গরু কোরবানির ওপর বিধিনিষেধ আরোপ করার পর এই আহ্বান আসে।

রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে পশ্চিমবঙ্গ প্রাণী জবাই নিয়ন্ত্রণ আইন-১৯৫০ এবং ২০১৮ সালের কলকাতা হাইকোর্টের নির্দেশনার উল্লেখ করে বলা হয়, আইন অনুযায়ী বৈধ সনদ ছাড়া গবাদিপশু জবাই করা যাবে না। কোনো পশু জবাইয়ের উপযোগী কি না, সে বিষয়ে সনদ দিতে পারবেন শুধু সংশ্লিষ্ট পৌরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সরকারি ভেটেরিনারি সার্জন যৌথভাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জবাইয়ের অনুমতি পেতে হলে সংশ্লিষ্ট পশুটিকে হয় à¦