নিজস্ব প্রতিবেদক
দেশের মেধাবী ও সম্ভাবনাময় তরুণদের চিন্তা, স্বপ্ন, সংগ্রাম ও সাফল্যের গল্প তুলে ধরতে আওয়ার ইসলাম ডিজিটালের উদ্যোগে শুরু হচ্ছে নতুন নিয়মিত অনুষ্ঠান ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’। তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করা এবং ইতিবাচক চিন্তা ও নেতৃত্বের বিকাশে উৎসাহিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে অংশ নেবেন দেশের বিভিন্ন অঙ্গনে অবদান রাখা মেধাবী তরুণ আলেম, গবেষক, শিক্ষাবিদ ও বিভিন্ন ক্ষেত্রে সফল তরুণ ব্যক্তিত্বরা। তাঁদের জীবনসংগ্রাম, অভিজ্ঞতা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সমাজ-রাষ্ট্র নিয়ে ভাবনা উঠে আসবে প্রাণবন্ত আলাপচà