বিশেষ প্রতিনিধি
সাম্প্রতিক সময়ে হেজবুত তাওহীদ নামে পরিচিত একটি সংগঠনের প্রচারণা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে দৃশ্যমান হচ্ছে। সংগঠনটি ইসলাম, সমাজ ও রাষ্ট্র নিয়ে নানা বক্তব্য প্রচার করলেও তাদের আকিদা-বিশ্বাস ও ধর্মীয় মতাদর্শ নিয়ে দীর্ঘদিন ধরে আপত্তি জানিয়ে আসছেন দেশের আলেম-উলামা। গতকাল শনিবার (১ আগস্ট) নোয়াখালীতে হেফাজতে ইসলামের উদ্যোগে ঐতিহাসিক মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে, যেখানে লাখ লাখ মানুষের উপস্থিতিতে ঈমান বিধ্বংসী এই ভ্রান্ত সংগঠনটি নিষিদ্ধের দাবি উঠেছে।
হেজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা মোহাম্মদ বায়াজীদ খান পন্নী। তার ইসলামি শিক্ষাগত যোগ্যতা এবং আরবি ভাষাজ্ঞান নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি মূলত কলকাতায় অবস্থানকালে এনায়েতুল্লাহ খান মাশরেকীর প্রতিষ্ঠিত ‘তেহরিক-ই-খাকসার’ আন্দোলনের ভাবধারায় প্রভাবিত হন এবং পরবর্তী সময়ে সেই চিন্তাধারাকেই নতুন রূপ দিয়ে ১৯৯৫ সালে ‘হেজবুত তাওহীদ’ প্রতিষ্ঠা করেন। সংগঠনটির আদর্শকে ‘কাশফ’ ও ‘ইলহাম’ হিসেবে উপস্থাপন