|| ইমরান ওবাইদ ||
পবিত্র কোরআনুল কারিম—আল্লাহ প্রদত্ত মানবজাতির জন্য পূর্ণাঙ্গ জীবনবিধান। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর মাধ্যমে আল্লাহ তায়ালা মানুষের জন্য তা নাজিল করেছেন। পবিত্র এই গ্রন্থ আসমানি ৪ গ্রন্থের মধ্যে ৪র্থ। পূর্বের তিন আসমানি গ্রন্থ তাদের জাতি নিজেদের স্বার্থানুযায়ী বিকৃত করে ফেলেছে। শুধু আমাদের কুরআনই এমন, যার ব্যাপারে আল্লাহ তায়ালা বিকৃত না হওয়ার ঘোষণা দিয়েছেন। আল্লাহ তায়ালা বলেন, এই কোরআন আমিই অবতীর্ণ করেছি এবং আমিই এর রক্ষক। (সুরা হিজর: ৯)
আল্লাহ তায়ালার এই সংরক্ষণ পদ্ধতি অনেক। তার মধ্যে অন্যতম হলো হাফেজে কুরআন। কোটি কোটি মানুষ আল্লাহ তায়ালার পবিত্র এই কোরআন হুবহু নিজেদের অন্তরে ধারণ করেন। তাদের মধ্যে অন্য