আওয়ার ইসলাম ডেস্ক
সাভারের পূর্ব শাহীবাগ এলাকার মারকাযুল উলুম আশ-শরইয়্যাহ মাদ্রাসাযর সাত বছর বয়সী এক আবাসিক শিশু শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে শিক্ষক ও শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় চরম উদ্বেগ জানিয়েছে আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ। সংশ্লিষ্ট মাদ্রাসাটি আল-হাইআতুল উলয়া বা এর অধীন ছয় বোর্ডের অন্তর্ভুক্ত নয় বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আল-হাইআতুল উলয়ার অফিস ব্যবস্থাপক মুঃ অছিউর রহমানের স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।