বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ ।। ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঈদের নামাজ আদায় করে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ঈদুল আজহার দিনে নবীজি সা.-এর আমল সমূহ অনুপ্রবেশ ঠেকাতে পঞ্চগড় সীমান্তে সতর্কতামূলক মাইকিং ঈদের দিনে যেমন থাকছে আবহাওয়া জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আল-আজহারে ঈদ উদযাপন: তাকবির, ত্যাগ ও বৈশ্বিক ভ্রাতৃত্বের মিলনমেলা ঈদের দিন তিন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী প্রাচীন সভ্যতার দেশ মিশরে প্রবাসী বাংলাদেশিদের ঈদ উদযাপন তাকওয়া-আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে হাজির পবিত্র ঈদুল আজহা: প্রধানমন্ত্রী আড়াইহাজারের আলোচিত আব্রাহাম হত্যা: মূলহোতা কাতার থেকে গ্রেফতার

৫ নভেম্বর মহাসম্মেলনে আগত মুসল্লিদের আপ্যায়নে মানব আর্তসেবা ফাউন্ডেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওলামা-মাশায়েখের আহ্বানে ইসলামী মহাসম্মেলনে আগত ওলামা-তলাবা ও তাবলিগের আগত হাজার হাজার মুসল্লিদের হাতে হাতে বিশুদ্ধ পানি ও শরবত বিরতণ করেছে আলেমদের তত্ত্বাবধানে পরিচালিত বেসরকারি সেবা সংস্থা মানব আর্তসেবা ফাউন্ডেশন (মাফ)।

মঙ্গলবার (৫ নভেম্বর) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী ময়দানে ‘দাওয়াত ও তাবলিগ, মাদারেসে ক্বওমিয়া এবং দ্বীনের হেফাজতের লক্ষ্যে’ ওলামা মাশায়েখ বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত ইসলামী মহাসম্মেলনে এই মেহমানদারী করায় সংস্থাটি।

সংস্থাটির সভাপতি হাফেজ আব্দুর রহমান মানিক জানান, আলহামদুলিল্লাহ! সম্মেলনে সারা দেশ থেকে আগত আলেম-ওলামা, তলাবা ও সাধারণ তাবলিগি সাথী ভাইদের খেদমত করতে পেরে আমরা ধন্য।  

তিনি আরও বলেন, দেশ ও জাতির যে কোনো দুর্যোগে বা সেবায় সব সময়ই মানব আর্তবেসা ফাউন্ডেশন  (মাফ) সরব ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ