বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ ।। ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঈদের নামাজ আদায় করে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ঈদুল আজহার দিনে নবীজি সা.-এর আমল সমূহ অনুপ্রবেশ ঠেকাতে পঞ্চগড় সীমান্তে সতর্কতামূলক মাইকিং ঈদের দিনে যেমন থাকছে আবহাওয়া জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আল-আজহারে ঈদ উদযাপন: তাকবির, ত্যাগ ও বৈশ্বিক ভ্রাতৃত্বের মিলনমেলা ঈদের দিন তিন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী প্রাচীন সভ্যতার দেশ মিশরে প্রবাসী বাংলাদেশিদের ঈদ উদযাপন তাকওয়া-আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে হাজির পবিত্র ঈদুল আজহা: প্রধানমন্ত্রী আড়াইহাজারের আলোচিত আব্রাহাম হত্যা: মূলহোতা কাতার থেকে গ্রেফতার

কুড়িল বিশ্বরোডে দাঁড়িয়ে থাকা বিআরটিসি বাসে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর কুড়িল বিশ্বরোডে বিআরটিসির দাঁড়িয়ে থাকা একটি দ্বিতল বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।  শুক্রবার দুপুর ১টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।  দুপুর ২টা ৮মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ। বলেন, দুপুর ১টা ৪০ মিনিটে কুড়িল বিশ্বরোডে বিআরটিসির একটি দ্বিতল বাসে আগুন লাগার খবর আসে আমাদের কাছে। সংবাদ পাওয়ার পর কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়েছে দুপুর ২টা ৮ মিনিটে আগুন নির্বাপণ করে তারা।

তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পারিনি- বাসে কীভাবে আগুন লেগেছে। এছাড়া কেউ হতাহত হয়েছে কি না- সেই খবরও পাওয়া যায়নি। আমরা যতটুকু জানতে পেরেছি, বাসটি কুড়িল বিশ্বরোডের ফ্লাইওভারের পাশে দাঁড়িয়েছিল।

খিলক্ষেত থানার এসআই শাহজাহান গণমাধ্যমকে বলেন, আমরা কুড়িল এলাকায় একটি বাসে আগুন লাগার সংবাদ পেয়েছি। তবে বাসটিতে কীভাবে আগুন লেগেছে- তা আমরা এখনো জানতে পারিনি। বাসে কীভাবে আগুন লেগেছে- সেটা জানার জন্য আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করছি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ