বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ ।। ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঈদের নামাজ আদায় করে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ঈদুল আজহার দিনে নবীজি সা.-এর আমল সমূহ অনুপ্রবেশ ঠেকাতে পঞ্চগড় সীমান্তে সতর্কতামূলক মাইকিং ঈদের দিনে যেমন থাকছে আবহাওয়া জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আল-আজহারে ঈদ উদযাপন: তাকবির, ত্যাগ ও বৈশ্বিক ভ্রাতৃত্বের মিলনমেলা ঈদের দিন তিন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী প্রাচীন সভ্যতার দেশ মিশরে প্রবাসী বাংলাদেশিদের ঈদ উদযাপন তাকওয়া-আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে হাজির পবিত্র ঈদুল আজহা: প্রধানমন্ত্রী আড়াইহাজারের আলোচিত আব্রাহাম হত্যা: মূলহোতা কাতার থেকে গ্রেফতার

‘জয় বাংলা’ স্লোগান দেয়ায় গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে গুলিস্তানে আওয়ামী লীগের লীগের কার্যালয়ের সামনে ‘জয় বাংলা’ স্লোগান ও শেখ হাসিনা দেশে আবারও ফিরো আসবেন বলায় গণপিটুনি দিয়ে এক বয়স্ক ব্যক্তিকে পুলিশে সোপর্দ করেছেন বিএনপি নেতাকর্মীরা। যদিও তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে আছেন। রোববার দুপুর পৌনে ১২টার দিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা সাংবাদিকদের জানান, লোকটি বিক্ষোভের মাঝে হঠাৎ এসে বলেন, শেখ হাসিনা চলে আসবেন। আমি একজন মুক্তিযোদ্ধা। পরে জয় বাংলা বলে স্লোগান দেওয়া শুরু করেন। এরপরেই বিক্ষোভকারীরা তাকে বেধড়ক পিটুনি দেন।

আন্দোলনকারী গুলশান কমার্স কলেজের শিক্ষার্থী হাবিবুর রহমান গণমাধ্যমকে বলেন, কেউ এসে নিজেকে ছাত্রলীগ বা আওয়ামী লীগ বললেই মারার আগে যাচাই-বাছাই করা উচিত। যারা প্রকৃত আওয়ামী লীগ তারা গোপনে ষড়যন্ত্র করে মাঠে নিরীহ লোকদের পাঠাচ্ছেন। আর কাউকে পেলেই মারতে হবে কেন? তাকে পুলিশে দিয়ে দিলেই তো ভালো।

তিনি আরও বলেন, আমরা না থাকলে এই মুরুব্বি মারা যেত। আমরা চাই না কোনো মব জাস্টিস হোক। ফ্যাসিবাদীরা চাচ্ছে, নিরীহ লোকদের পাঠিয়ে গণপিটুনি খাওয়াতে। এতে তারা সুযোগ নেবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ