বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ ।। ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঈদের নামাজ আদায় করে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ঈদুল আজহার দিনে নবীজি সা.-এর আমল সমূহ অনুপ্রবেশ ঠেকাতে পঞ্চগড় সীমান্তে সতর্কতামূলক মাইকিং ঈদের দিনে যেমন থাকছে আবহাওয়া জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আল-আজহারে ঈদ উদযাপন: তাকবির, ত্যাগ ও বৈশ্বিক ভ্রাতৃত্বের মিলনমেলা ঈদের দিন তিন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী প্রাচীন সভ্যতার দেশ মিশরে প্রবাসী বাংলাদেশিদের ঈদ উদযাপন তাকওয়া-আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে হাজির পবিত্র ঈদুল আজহা: প্রধানমন্ত্রী আড়াইহাজারের আলোচিত আব্রাহাম হত্যা: মূলহোতা কাতার থেকে গ্রেফতার

দাওয়াতুল হকের ইজতেমায় অংশ নিতে যাত্রাবাড়ী মাদরাসায় জনসমাগম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মজলিসে দাওয়াতুল হকের ২৯তম মারকাজি ইজতেমাকে ঘিরে রাজধানীর জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ী মাদরাসায় শুরু হয়েছে মুসল্লি, সাধারণ মানুষ ও আলেম-ওলামার আগমন।

গতকাল শুক্রবার যাত্রাবাড়ী মাদরাসা মসজিদে রাজধানীর অন্যতম বৃহৎ জামাতে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে সকাল থেকেই যাত্রাবাড়ী মাদরাসায় আসতে শুরু করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ওলামা তলাবারা।

ঢাকাসহ বাইরের জেলা-বিভাগ থেকে আত্মশুদ্ধি ও জীবনের সকল ক্ষেত্রে সুন্নতের অনুসরণের প্রেরণায় আগত ওলামায়ে কেরাম ও দ্বীনদার মুসলমানদের অংশগ্রহণে মসজিদ ও মসজিদের সামনের বারান্দা, সামিয়ানা টাঙ্গানো চত্বরসহ মাদরাসার মাঠ ও আশপাশের এলাকা কানায় কানায় ভরে উঠেছে।

গতকাল বাদ এশা ইজতেমার উদ্বোধনী বয়ান করেন আল্লামা মাহমুদুল হাসান। তার তাফসির শুনতে মাদরাসা মসজিদে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ওলামায়ে কেরাম ইতোমধ্যেই এসে পৌঁছেছেন। এছাড়া মাদরাসাটির ফারেগীন তলাবারাও আসতে শুরু করেছেন। দীর্ঘদিন পর সহপাঠীকে দেখতে পেয়ে তারা আনন্দিত। এতে করে মাদরাসার ছাত্র-শিক্ষকদের মাঝে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে।

দাওয়াতুল হকের ইজতেমা মানেই দেশের সর্বস্তরের মানুষ ও আলেম-ওলামাদের মিলনমেলা। ইজতিমার দিন দেশবরেণ্য ওলামায়ে কেরামের পদভারে জামিয়া প্রাঙ্গন থাকবে মুখরিত। কখনো গুরুত্বপূর্ণ বয়ান, কখনো আজান-ইকামতের আমলি মশক, কখনো নামাজের আমলি মশক, সহিহ কুরআনের মশক, কখনো আত্মশুদ্ধির গুরুত্বপূর্ণ আলোচনার মধ্য দিয়ে চলতে থাকবে মারকাজি ইজতিমা।

আজ সকাল ৯ টা থেকে শুরু হয়েছে ইজতেমার মূল কার্যক্রম। এতে আখেরী বয়ান ও মুনাজাত পরিচালনা করবেন বর্তমান বিশ্বের ইসলাহে উম্মতের অন্যতম রাহবার, মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমির মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান।

উল্লেখ্য, হাকিমুল উম্মাত মাওলানা আশরাফ আলী থানভী রহ. ইসলামের দৃষ্টিতে সমাজের পাঁচটি সমস্যা চিহ্নিত করে তা সমাধান করার জন্য ১৯৩৯ সালে মজলিসে দাওয়াতুল হকের সূচনা করেন। ১৯৯৩ সালের ২৪ এপ্রিল হাকিমুল উম্মাতের খলিফা মাওলানা আবরারুল হক হক্কী বাংলাদেশে আসেন। তখন তিনি দাওয়াতুল হকের ১৩টি হালকা গঠন করেন। প্রত্যেক হালকার জন্য একজন আমীর ও একজন নায়েবে আমীর নিধার্রণ করে কার্যক্রম পরিচালনার পরামর্শ দেন। তারপর তিনি আল্লামা মাহমুদুল হাসানকে আমীরুল উমারা বা আমীরদের আমীর মনোনীত করেন। তখন থেকেই আল্লামা মাহমুদুল হাসানের তত্ত্ববধানে সংগঠনটির কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ