বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ ।। ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঈদের নামাজ আদায় করে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ঈদুল আজহার দিনে নবীজি সা.-এর আমল সমূহ অনুপ্রবেশ ঠেকাতে পঞ্চগড় সীমান্তে সতর্কতামূলক মাইকিং ঈদের দিনে যেমন থাকছে আবহাওয়া জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আল-আজহারে ঈদ উদযাপন: তাকবির, ত্যাগ ও বৈশ্বিক ভ্রাতৃত্বের মিলনমেলা ঈদের দিন তিন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী প্রাচীন সভ্যতার দেশ মিশরে প্রবাসী বাংলাদেশিদের ঈদ উদযাপন তাকওয়া-আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে হাজির পবিত্র ঈদুল আজহা: প্রধানমন্ত্রী আড়াইহাজারের আলোচিত আব্রাহাম হত্যা: মূলহোতা কাতার থেকে গ্রেফতার

মতিঝিল থানা হেফাজতে ইসলামের কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মতিঝিল থানাধীন ইমামগণের উপস্থিতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর  পল্টন জোনের মতিঝিল থানার কমিটি গঠিত হয়। 

গত ২৭ নভেম্বর রোজ বুধবার জামিয়া দারুল উলুম মতিঝিল মাদরাসায়  ইমামগণের এক বৈঠকে হেফাজতে ইসলাম বাংলাদেশ মতিঝিল থানার নতুন কমিটি গঠিত হয়। সভাপতি নির্বাচিত হয়েছেন মতিঝিল সরকারি কলোনী (পীর জঙ্গী) জামে মসজিদের খতিব মুফতি জুবায়ের আহমদ।

সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাইতুল আমান জামে মসজিদের ইমাম মাওলানা মুহাম্মদ ইউসুফ।

সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মুফতি ইসহাক মাহমুদ রফিকী। প্রচার সম্পাদক মুফতি উবায়দুর রহমান হাম্মাদ।

এছাড়াও সিনিয়র সহ-সভাপতি দক্ষিণ কমলাপুর জামে মসজিদের খতিব মুফতি মুহাম্মদ ওমর ফারুক। সহকারী সাধারণ মুফতি মনজুরুল হক। অর্থ সম্পাদক মাওলানা আখতার হুসাইন। দফতর সম্পাদক মুফতি আনিসুর রহমান। দাওয়াহ সম্পাদক কারী ইমদাদুল্লাহ প্রমুখ।

প্রসঙ্গত, ঢাকা মহানগরের পল্টন জোনে ৬টি থানা রয়েছে, পল্টন, মতিঝিল, রমনা, শাহবাগ, ওয়ারি ও হাতিরঝিল। পাঁচটি থানার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। ওয়ারী থানার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। আগামী ৫ ডিসেম্বর পল্টন জোনের কাউন্সিল অনুষ্ঠিত হবে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ