বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ ।। ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঈদের নামাজ আদায় করে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ঈদুল আজহার দিনে নবীজি সা.-এর আমল সমূহ অনুপ্রবেশ ঠেকাতে পঞ্চগড় সীমান্তে সতর্কতামূলক মাইকিং ঈদের দিনে যেমন থাকছে আবহাওয়া জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আল-আজহারে ঈদ উদযাপন: তাকবির, ত্যাগ ও বৈশ্বিক ভ্রাতৃত্বের মিলনমেলা ঈদের দিন তিন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী প্রাচীন সভ্যতার দেশ মিশরে প্রবাসী বাংলাদেশিদের ঈদ উদযাপন তাকওয়া-আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে হাজির পবিত্র ঈদুল আজহা: প্রধানমন্ত্রী আড়াইহাজারের আলোচিত আব্রাহাম হত্যা: মূলহোতা কাতার থেকে গ্রেফতার

হেফাজতে ইসলাম খিলগাঁও জোন কমিটি গঠন, সভাপতি মাওলানা শিব্বির, সম্পাদক মুফতি মাহবুব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হেফাজতে ইসলাম বাংলাদেশ অরাজনৈতিক সংগঠন। হেফাজত কোন রাজনৈতিক সংগঠন নয়, তবে ইনসাফ শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে হেফাজতের ভূমিকা থাকবে। গত ১৬ বছর আওয়ামী সরকার যে জুলুম অত্যাচার করেছে। শাপলা চত্বরে এক রাতে এর চেয়ে বেশি জুলুম-অত্যাচার করেছে হেফাজত নেতাকর্মীদের উপর এই জালেম ও  পতিত সরকার। পত্রিকায় প্রকাশিত সংবাদে আপনারা জানেন দেড় লক্ষের বেশি গুলি করা হয়েছে হেফাজত নেতাকর্মীদের উপর। বর্তমানে যারা ঘোলা পানিতে মাছ শিকার করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি করতে চাচ্ছে, সবাই ঐক্যবদ্ধ হয়ে তাদের দাঁত ভাঙ্গা জবাব দিবো, ইনশাআল্লাহ।

আজ সোমবার (২ ডিসেম্বর) সকাল ১০টায় হেফাজতে ইসলাম বাংলাদেশ খিলগাঁও জোনের কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি খতিবে বাঙ্গাল মাওলানা জুনায়েদ আল হাবিব এসব কথা বলেন।

আল্লামা জহুরুল ইসলামের সভাপতিত্বে ও মুফতি মাহবুবুল আলম কাসেমী, মুফতি নুর মোহাম্মদ আজিজী, মুফতি নুরুল আলম ইসহাকী ও মুফতি আল আমিনের পরিচালনায় কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।

খিলগাঁও জোনের ১০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর সাংগঠনিক সম্পাদক মুফতি আজহারুল ইসলাম।

বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নায়েব আমির মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মুফতি বশির উল্লাহ, কেন্দ্রীয় অর্থ সম্পাদক মুফতি মনির হোসাইন কাসেমী, মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, মাওলানা শিব্বির আহমদ, মাওলানা তাফাজ্জল হোসেন, মাওলানা মুস্তাকীম বিল্লাহ হামিদী, মুফতি শরীফ উল্লাহ, মাওলানা মোঃ ফয়সাল, মাওলানা রাশেদ বিন নূর ও মুফতি ইমরানুল বারী সিরাজী প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌমত্ব রাষ্ট্র। আমাদের দেশের স্বাধীনতা ও মানচিত্র নিয়ে দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে। বাংলাদেশের ২০ কোটি মানুষ প্রস্তুত আছে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য। যারাই আসবে আমাদের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর জন্য তাদেরকে উচিত শিক্ষা দিয়ে দেওয়া হবে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ