বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ ।। ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঈদের নামাজ আদায় করে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ঈদুল আজহার দিনে নবীজি সা.-এর আমল সমূহ অনুপ্রবেশ ঠেকাতে পঞ্চগড় সীমান্তে সতর্কতামূলক মাইকিং ঈদের দিনে যেমন থাকছে আবহাওয়া জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আল-আজহারে ঈদ উদযাপন: তাকবির, ত্যাগ ও বৈশ্বিক ভ্রাতৃত্বের মিলনমেলা ঈদের দিন তিন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী প্রাচীন সভ্যতার দেশ মিশরে প্রবাসী বাংলাদেশিদের ঈদ উদযাপন তাকওয়া-আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে হাজির পবিত্র ঈদুল আজহা: প্রধানমন্ত্রী আড়াইহাজারের আলোচিত আব্রাহাম হত্যা: মূলহোতা কাতার থেকে গ্রেফতার

চৌধুরীপাড়ার শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসার মাহফিল শুক্রবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানী ঢাকার চৌধুরী পাড়ার ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসার উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে তাফসিরুল কুরআন মাহফিল।

জানা যায়, আগামী শুক্রবার (৬ ডিসেম্বর) বাদ আাসর থেকে মাদরাসা প্রাঙ্গণে এ তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে।

মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন, শায়েস্তাগঞ্জের মাদরাসায়ে নূরে মদীনার প্রতিষ্ঠাতা পরিচালক, খতিবে ইসলাম আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী।

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন, ঢালকানগর মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস মুফতি জাফর আহমদ, জামিয়াতুস-সুন্নাহ শিবচরের মুহতামিম মাওলানা নেয়ামতুল্লাহ আল ফরিদী।

সভাপতিত্ব করবেন, মসজিদ-ই নূর ও চৌধুরী পাড়া মাদরাসা মুতাওয়াল্লি মুহাম্মাদ ইমাদুদ্দীন নোমান। মাহফিলের সফলতা কামনা করে দেশবাসী ও সাধারণ মুসল্লিদের যথাসময়ে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন তিনি বলেন, মোবারক মজলিসে উপস্থিত হওয়ার জন্য আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ