বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ ।। ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঈদের নামাজ আদায় করে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ঈদুল আজহার দিনে নবীজি সা.-এর আমল সমূহ অনুপ্রবেশ ঠেকাতে পঞ্চগড় সীমান্তে সতর্কতামূলক মাইকিং ঈদের দিনে যেমন থাকছে আবহাওয়া জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আল-আজহারে ঈদ উদযাপন: তাকবির, ত্যাগ ও বৈশ্বিক ভ্রাতৃত্বের মিলনমেলা ঈদের দিন তিন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী প্রাচীন সভ্যতার দেশ মিশরে প্রবাসী বাংলাদেশিদের ঈদ উদযাপন তাকওয়া-আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে হাজির পবিত্র ঈদুল আজহা: প্রধানমন্ত্রী আড়াইহাজারের আলোচিত আব্রাহাম হত্যা: মূলহোতা কাতার থেকে গ্রেফতার

হেফাজতের পল্টন জোনের সভাপতি সালাহ উদ্দিন, সম্পাদক সিরাজী ও সাংগঠনিক সাখী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হেফাজতে ইসলাম বাংলাদেশ পল্টন জোনের কমিটি গঠিত হয়েছে। এতে মুফতি সালাউদ্দিনকে সভাপতি, মুফতি ইমরানুল বারী সিরাজীকে সাধারণ সম্পাদক, মুফতি এহতেশামুল হক সাখীকে সাংগঠনিক সম্পাদক, মাওলানা আব্দুল হালিমকে অর্থ সম্পাদক ও মুফতি আসাদুল্লাহ জাকিরকে প্রচার সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

আজ ৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে সংগঠনটির পল্টন জোনের কাউন্সিল অধিবেশনে এ কমিটি গঠিত হয়।

হেফাজতে ইসলাম বাংলাদেশ পল্টন জোনের আহবায়ক মুফতি ইমরানুল বারী সিরাজীর সভাপতিত্বে  ও যুগ্ম আহ্বায়ক মাওলানা আব্দুল্লাহ আল মাসুদ খান ও সদস্য সচিব মুফতি এহতেশামুল হক সাখির সঞ্চালনায় এই কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।

কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি খতিবে বাঙ্গাল মাওলানা জুনায়েদ আল হাবিব।

আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রব্বানী, কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি বশির উল্লাহ, অর্থ সম্পাদক মুফতি মনির হোসাইন কাসেমী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুল করিম কাসেমী, ঢাকা মহানগর সহ-সাধারণ সম্পাদ মুফতি জাবের কাসেমী, ঢাকা মহানগর সাংগঠনিক সম্পাদক মুফতি আজহারুল ইসলাম, মুফতি শরিফ উল্লাহ, মুফতি মাহবুবুল আলম ও মাওলানা সানাউল্লাহ খান প্রমুখ।

পল্টন জোনের প্রধান উপদেষ্টা মাওলানা মহিউদ্দিন রাব্বানী ও অন্যান্য উপদেষ্টাগণ হচ্ছেন মাওলানা আব্দুল কাইয়ূম সোবহানী, মাওলানা মুহিব্বুল্লাহিল বাকী আন নদভী, মাওলানা আব্দুল হাফিজ কাসেমী, মাওলানা ওমর ফারুক, মাওলানা শামছুদ্দিন, মাওলানা আফসার আহমদ, মাওলানা মামুনুর রশীদ, হাজী মোহাম্মদ আব্দুল গাফফার, আলহাজ্ব রুহুল আমিন, হাজী আবুল কাশেম, মাওলানা আব্দুল মোতালিব, উবাইদুর রহমান, মাওলানা ওয়াহিদুর রহমান, মাওলানা মাহফুজুর রহমান, আলহাজ্ব মোঃ জাকির হোসেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ