শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৯ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
চুপ্পুর পদত্যাগ যথেষ্ট নয়, বিচারের মুখোমুখি করতে হবে: বিকেএম ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে ব্যারিস্টার কায়সার কামাল ‘মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনা ইসলামি শিক্ষার স্বকীয়তার পরিপন্থী’ চুপ্পুর পদত্যাগকে স্বাগত, রাষ্ট্রপতি পদে ব্যক্তিত্ববান কাউকে চায় ইসলামী আন্দোলন আল-জামিয়া পটিয়ার পক্ষ থেকে চকরিয়া-পেকুয়ায় খাদ্য সহায়তা বিতরণ নিজামীপুত্রের ইমামতি ঘিরে মসজিদে হাতাহাতি কিশোরগঞ্জে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১ সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হাফিজ উদ্দিন হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বাইতুল হিকমাহ: যে জ্ঞানকেন্দ্র একসময় আলোকিত করেছিল বিশ্বকে

উত্তরখানে ইত্তেহাদুল উলামার কাউন্সিল, নতুন নেতৃত্বের অভিষেক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর উত্তরখানের উলামায়ে কেরামের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ‘ইত্তেহাদুল উলামা উত্তরখান’ এর নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২০সেপ্টেম্বর) উত্তরখানের একটি মিলনায়তনে ৯৮ শতাংশ ভোটারের উপস্থিতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এসময়    আগামী তিন বছরের জন্য চারটি গুরুত্বপূর্ণ পদে উলামায়ে কেরাম তাঁদের নতুন নেতৃত্ব বেছে নেন।

এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বর্ষীয়ান আলেম মাওলানা আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মুফতি সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুফতি মাহমুদুল্লাহ আড়াইহাজারী ও কোষাধ্যক্ষ তাওহীদুল ইসলাম।

উপস্থিত উলামায়ে কেরাম বলেন, ইত্তেহাদুল উলামা উত্তরখান শুধু একটি সংগঠন নয়, বরং এটি উত্তরখানের উলামায়ে কেরামের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করছে।

তারা বলেন, এটি শুধু নির্বাচন নয়, বরং উলামায়ে কেরামের মধ্যে ভালোবাসা, ভ্রাতৃত্ব ও ঐক্যের প্রতীক।

ফলাফল ঘোষণার পর নির্বাচিত নেতৃবৃন্দকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন সহকর্মী আলেমগণ। এসময় উপস্থিতদের চোখেমুখে ছিল আনন্দ আর ভবিষ্যতের প্রত্যাশা।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মুফতি সাইফুল ইসলাম বলেন, “আমরা আল্লাহর সন্তুষ্টি ও দ্বীনের খেদমতের উদ্দেশ্যে এই দায়িত্ব নিচ্ছি। ঐক্যবদ্ধভাবে কাজ করলে সংগঠন উত্তরখানের উলামাদের প্রকৃত অভিভাবক হিসেবে প্রতিষ্ঠিত হবে।”

এসময় নবনির্বাচিত নেতৃবৃন্দ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে সর্বোচ্চ চেষ্টা করব,ইনশাআল্লাহ।

প্রসঙ্গত, ইত্তেহাদুল উলামা উত্তরখান প্রতিষ্ঠার শুরু থেকেই এলাকার আলেম-উলামাদের মধ্যে আত্মত্যাগ ও কোরবানির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। এই নির্বাচন সেই অঙ্গীকারকে আরও সু-দৃঢ় করল।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ