শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৯ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
চুপ্পুর পদত্যাগ যথেষ্ট নয়, বিচারের মুখোমুখি করতে হবে: বিকেএম ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে ব্যারিস্টার কায়সার কামাল ‘মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনা ইসলামি শিক্ষার স্বকীয়তার পরিপন্থী’ চুপ্পুর পদত্যাগকে স্বাগত, রাষ্ট্রপতি পদে ব্যক্তিত্ববান কাউকে চায় ইসলামী আন্দোলন আল-জামিয়া পটিয়ার পক্ষ থেকে চকরিয়া-পেকুয়ায় খাদ্য সহায়তা বিতরণ নিজামীপুত্রের ইমামতি ঘিরে মসজিদে হাতাহাতি কিশোরগঞ্জে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১ সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হাফিজ উদ্দিন হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বাইতুল হিকমাহ: যে জ্ঞানকেন্দ্র একসময় আলোকিত করেছিল বিশ্বকে

মেট্রোরেলের বিয়ারিং প্যাডে নিহতের পরিচয় মিলেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর ফার্মগেট মেট্রোরেল স্টেশন এলাকায় পিলার থেকে বিয়ারিং প্যাড ছিটকে পড়ে এক যুবক নিহত হয়েছেন। রোববার (২৬ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম আবুল কালাম। তিনি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ইশ্বরকাঠি এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও জোনের সহকারী কমিশনার (এসি) মো. আক্কাস আলী। তিনি জানান, নিহতের পাসপোর্ট থেকে তার পরিচয় নিশ্চিত করা গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, দুপুরে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের কাছে পিলার থেকে একটি বিয়ারিং প্যাড নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আবুল কালাম মারা যান।

দুর্ঘটনার পরপরই মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) মহাব্যবস্থাপক (অপারেশন) ইফতেখার হোসেন জানান, “একটি বিয়ারিং প্যাড নিচে পড়ে দুর্ঘটনা ঘটেছে। নিরাপত্তার স্বার্থে দুপুর সাড়ে ১২টা থেকে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।”

এর আগে, গত ১৮ সেপ্টেম্বর রাজধানীর খামারবাড়ি এলাকায় মেট্রোরেলের আরেকটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে। তখনও ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ