শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৯ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
চুপ্পুর পদত্যাগ যথেষ্ট নয়, বিচারের মুখোমুখি করতে হবে: বিকেএম ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে ব্যারিস্টার কায়সার কামাল ‘মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনা ইসলামি শিক্ষার স্বকীয়তার পরিপন্থী’ চুপ্পুর পদত্যাগকে স্বাগত, রাষ্ট্রপতি পদে ব্যক্তিত্ববান কাউকে চায় ইসলামী আন্দোলন আল-জামিয়া পটিয়ার পক্ষ থেকে চকরিয়া-পেকুয়ায় খাদ্য সহায়তা বিতরণ নিজামীপুত্রের ইমামতি ঘিরে মসজিদে হাতাহাতি কিশোরগঞ্জে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১ সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হাফিজ উদ্দিন হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বাইতুল হিকমাহ: যে জ্ঞানকেন্দ্র একসময় আলোকিত করেছিল বিশ্বকে

পুলিশি বাধার মুখে ইবতেদায়ি শিক্ষকদের যমুনা অভিমুখে লংমার্চ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয়করণসহ পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কর্যালয় যমুনা অভিমুখে রওনা করা ইবতেদায়ি শিক্ষকদের হাইকোর্ট মোড়ে ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে পুলিশ। পরে রাস্তায় বসে পড়েন ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা।

রোববার (২ নভেম্বর) দুপুর ২টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে তারা যমুনা দিকে যাত্রা শুরু করেন। এর আগে টানা ২১তম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা।

এদিকে, জাতীয়করণের গেজেট প্রকাশ না হওয়ায় রোববার ‘যমুনা অভিমুখে লং মার্চ’ কর্মসূচির ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। দুপুরের পর থেকে এই কর্মসূচি শুরু হতে পারে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।

শিক্ষকরা অভিযোগ করে বলেন, আমলাতান্ত্রিক জটিলতা ও প্রতিহিংসার কারণে তাদের চাকরি জাতীয়করণের প্রক্রিয়া আটকে রাখা হয়েছে। ধাপে ধাপে সব ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের ঘোষণা আসার নয় মাস পেরিয়ে গেলেও বাস্তবায়ন হয়নি।

তারা আরও বলেন, বিভিন্ন অজুহাতে জাতীয়করণের কাজ ঝুলিয়ে রাখায় বাধ্য হয়েই আবারও আন্দোলনে নামতে হয়েছে।

দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষকরা।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ