শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৯ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
চুপ্পুর পদত্যাগ যথেষ্ট নয়, বিচারের মুখোমুখি করতে হবে: বিকেএম ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে ব্যারিস্টার কায়সার কামাল ‘মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনা ইসলামি শিক্ষার স্বকীয়তার পরিপন্থী’ চুপ্পুর পদত্যাগকে স্বাগত, রাষ্ট্রপতি পদে ব্যক্তিত্ববান কাউকে চায় ইসলামী আন্দোলন আল-জামিয়া পটিয়ার পক্ষ থেকে চকরিয়া-পেকুয়ায় খাদ্য সহায়তা বিতরণ নিজামীপুত্রের ইমামতি ঘিরে মসজিদে হাতাহাতি কিশোরগঞ্জে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১ সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হাফিজ উদ্দিন হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বাইতুল হিকমাহ: যে জ্ঞানকেন্দ্র একসময় আলোকিত করেছিল বিশ্বকে

খতমে নবুওয়ত মহাসম্মেলনে হাজারো মেহমানকে সতেজতার স্বস্তি দিলো পিসব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীতে অনুষ্ঠিত ঐতিহাসিক খতমে নবুওয়াত মহাসম্মেলনে আগত হাজারো আলেম, তুলাবা এবং মুসলিম জনতাকে শীতল পানির মাধ্যমে স্বস্তি পৌঁছে দিয়েছে People’s Improvement Society of Bangladesh (পিসব)।

প্রখর রোদ ও ভিড়ের মাঝেও পিসব-এর স্বেচ্ছাসেবক দল শনিবার (১৫ নভেম্বর) সকাল থেকেই মাঠজুড়ে অবস্থান নিয়ে অতিথিদের হাতে হাতে পানি পৌঁছে দেয়। কমলা রঙের ‘স্বেচ্ছাসেবক – পিসব’ ভেস্ট পরা কর্মীরা নিয়মিতভাবে সারিবদ্ধভাবে মানুষের মাঝে পানি বিতরণ করে সম্মেলনস্থলে একটি সুশৃঙ্খল ও মানবসেবামূলক পরিবেশ তৈরি করেন।

সম্মেলনে আগত অনেকে জানান, এত বড় জমায়েতে পিপাসার সময় পিসবের স্বেচ্ছাসেবকরা যেভাবে দ্রুত পানি পৌঁছে দিয়েছেন—তা সত্যিই আরাম ও স্বস্তি দিয়েছে। তাদের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

পিসবের সাধারণ সম্পাদক ও প্রকল্প পরিচালক মাওলানা ইমরান হোসাইন হাবিবী বলেন, এ ধরনের বড় আয়োজনে মানুষের পিপাসা মেটানো একটি গুরুত্বপূর্ণ সেবা। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা শুধু বিশুদ্ধ পানি বিতরণের ব্যবস্থা করেছি, যাতে সবাই স্বাচ্ছন্দ্যে অংশ নিতে পারেন।

সম্মেলনস্থলে পিসব-এর এই পানি বিতরণ কার্যক্রম উপস্থিত সবাইকে মুগ্ধ করেছে এবং মানবসেবায় সংগঠনের অঙ্গীকারকে আরও সুদৃঢ়ভাবে তুলে ধরেছে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ