শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৯ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
চুপ্পুর পদত্যাগ যথেষ্ট নয়, বিচারের মুখোমুখি করতে হবে: বিকেএম ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে ব্যারিস্টার কায়সার কামাল ‘মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনা ইসলামি শিক্ষার স্বকীয়তার পরিপন্থী’ চুপ্পুর পদত্যাগকে স্বাগত, রাষ্ট্রপতি পদে ব্যক্তিত্ববান কাউকে চায় ইসলামী আন্দোলন আল-জামিয়া পটিয়ার পক্ষ থেকে চকরিয়া-পেকুয়ায় খাদ্য সহায়তা বিতরণ নিজামীপুত্রের ইমামতি ঘিরে মসজিদে হাতাহাতি কিশোরগঞ্জে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১ সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হাফিজ উদ্দিন হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বাইতুল হিকমাহ: যে জ্ঞানকেন্দ্র একসময় আলোকিত করেছিল বিশ্বকে

ভোট শেষ: জীবিকার তাগিদে ঢাকায় ফিরছে মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে তিনদিনের সরকারি ছুটিতে লাখো মানুষ রাজধানী ছেড়েছিলেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সেই ছুটি শেষ হয়েছে, অফিস আদালত খুলেছে। ফলে জীবিকার টানে নগরীতে ফিরতে শুরু করেছেন মানুষেরা।

সরেজমিনে গাবতলী বাস টার্মিনালে দেখা যায়, দূরপাল্লার বাস একে একে যাত্রীবোঝাই হয়ে ফিরছে। ফেরিঘাটে কিছুটা বিলম্ব ঘটলেও মোটামুটি সব বাসই নির্ধারিত সময়ের আশেপাশেই ঢাকায় ফিরতে শুরু করেছে।

মাগুরা থেকে আগত যাত্রী জাকির হোসেন বলেন, যাওয়ার দিন ভোগান্তি হলেও আসতে পেরেছি খুব সহজেই। এবারের ছুটিসহ সার্বিক অভিজ্ঞতাটা বেশ ভালো।

এ বিষয়ে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, ঢাকামুখী প্রত্যেকটা বাসই ফিরছে যাত্রীবোঝাই হয়ে। যদিও সে তুলনায় ঢাকা ছাড়ছে অনেক কম।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ