শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময়

সৈয়দপুরে মসজিদ থেকে ১০ সিলিং ফ্যান চুরি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের দক্ষিণ অসুরখাই গ্রামের একটি মসজিদ থেকে ১০টি সিলিং ফ্যান চুরির ঘটনা ঘটেছে। 

গতকাল শনিবার দিনগত গভীর রাতে মসজিদের তালা ভেঙে এসব ফ্যান চুরি হয়।

কামারপুকুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন সরকার বলেন, বিষয়টি দুঃখজনক। চুরির বিষয়টি থানায় জানানো হয়েছে। 

এলাকাবাসী জানায়, মানুষের সাহায্য ও সহযোগিতায় মসজিদটি পরিচালিত হয়ে আসছে। প্রচণ্ড গরমে মুসল্লিদের সামান্য আরামের জন্য অন্যের সহযোগিতায় এসব সেলিং ফ্যান লাগানো হয়েছিল।

ওই মসজিদের একজন মুসল্লি জামিরুল বলেন, মানুষ কতটা নিচে নেমেছে যে, মসজিদের ফ্যানও চুরি করছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ