শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময়

মৌলভীবাজারে মসজিদ থেকে ইমামের লাশ উদ্ধার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

আসরের নামাজের সময় পার হয়ে যাওয়ার পরেও মসজিদ থেকে আজান দেয়নি কেউ। এ বিষয়টি খটকা লাগে স্থানীয় মুসল্লিদের। পরে তারা গিয়ে দেখতে পান ইমামের লাশ পড়ে আছে মসজিদের ভেতরে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য্য খান বাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে।

ইমামের নাম মাওলানা আব্দুল আজিজ (৩৮)। তিনি কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর গ্রামের বাসিন্দা।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, মাওলানা আব্দুল আজিজ ওই মসজিদের ইমাম এবং একইসঙ্গে মুয়াজ্জিনও ছিলেন। জোহরের নামাজের পর মসজিদের প্রাঙ্গণ পরিষ্কার এবং নিজের কাপড় ধুয়ে খাওয়া-দাওয়া করতে দেখা যায় তাকে। কাজ শেষে হয়ত তিনি মসজিদের ভেতর ঘুমিয়ে পড়েন। পরে আসরের নামাজের সময় মসজিদের মাইকে আজান না হওয়ায় মুসল্লিরা মসজিদে এসে দেখেন তিনি মারা গেছেন।

এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য সিরাজ খান বলেন, শুনেছি দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগে ভুগছিলেন। মঙ্গলবার বিকেলে মসজিদের ভেতর তিনি মারা যান। এলাকাবাসীর ধারণা তিনি হিট স্ট্রোকে মারা গেছেন।

এমআর/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ