সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


কবিরাজির কথা বলে ডেকে নিয়ে ইমামের মোটরসাইকেল চুরি!


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

সিলেটের গোলাপগঞ্জে কবিরাজির কথা বলে ডেকে নিয়ে মসজিদের এক ইমামের মোটরসাইকেল চুরি করেছে সংঘবদ্ধ চোর চক্র। বুধবার চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ও দুই চোরকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের কানিশাইল গ্রামের আব্দুল কাদিরের ছেলে জামিল আহমদ (২৩) ও একই এলাকার উমর আলীর ছেলে ফাহিম আহমদ (২২)।

গোলাপগঞ্জ মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের কানিশাইল গ্রাম থেকে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। চুরি যাওয়া মোটরসাইকেলের মালিক মাহিন আহমদ পনাইরচক জামে মসজিদের সাবেক ইমাম ছিলেন। তিনি কবিরাজিও করেন। তার বাড়ি বড়লেখা উপজেলার মাইজগ্রামে।