শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময়

আদর্শ সমাজ গড়তে আলেমদের সহযোগিতা চান কাউন্সিলর


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

এলাকায় সামাজিক নিরাপত্তা ,তালাক রোধে, বাল্য বিবাহ রোধে, মাদক মুক্ত সমাজ গড়তে আলেমদের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন। 

রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় সভাকক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় অত্র ওয়ার্ডের ২৫ টি জামে মসজিদের ইমাম, সভাপতি, সেক্রটারি এবং ১৪ টি মাদরাসার মুহতামিমদের নিয়ে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। 

এছাড়াও ইমাম ও আলেম ওলামাদের সরকারের সকল নির্দেশনা প্রচার ও মসজিদকে গ্রুপিং ,রাজনীতি মুক্ত রাখার জন্য অনুরোধ করেন তিনি। 

সভায় রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমনের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম শরীফ উদ্দিন।

সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চন্দিমা থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম ও বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম প্রমুখ।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ