দেশের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আল জামিয়াতুল ইসলামিয়া হামিয়ুচ্ছুন্নাহ মেখল মাদরাসার নাযেমে তালিমাত মাওলানা নাসির উদ্দিন সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।
তার ছেলে মাওলানা মাহমুুদুল হাসান আওয়ার ইসলামকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বেশ কয়েকদিন ধরে তিনি অসুস্থ। গলায় টনসিলের সমস্যায় ভোগছিলেন। তাই আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৬টা দিকে তিনি ডাক্তার দেখানোর জন্য বাসা থেকে বের হন। এরপর রাস্তা খারাপ হওয়ায় চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন শমসের পাড়া এলাকায় তাকে বহন করা গাড়িটি উল্টে গেলে তিনি মারাত্মকভাবে আহত হন।
তিনি আরো জানান, আহত হওয়ার পর তাকে সেখান থেকে উদ্ধার করে চটà
