বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী ওসমানীর উপস্থিতিতে বেফাকের উলামা সম্মেলন, উদ্বোধন করবেন ভবন গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬ আল জামিয়াতুল ইমদাদিয়ার সিরাত মাহফিল শুরু কাল, বয়ান করবেন যাঁরা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী ‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন বলিউড অভিনেত্রী রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার যাত্রাবাড়ী মাদরাসায় বুখারী দরস দেবেন মুফতি তাকী উসমানী, চলছে প্রস্তুতি খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত অনুতাপে ভরা অন্তর জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের ফেনীর কমিটি গঠন

চির নিদ্রায় শায়িত ময়মনসিংহের প্রবীণ আলেম মুফতী ফজলুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

আলী যুবায়ের খান, ময়মনসিংহ 

চিরনিদ্রায় শায়িত হলেন ময়মনসিংহের প্রবীণ আলেম মুফতি ফজলুল হক (৭৮)। রোববার (১৭ সেপ্টেম্বর) বাদ জোহর ময়মনসিংহ নগরীর আঞ্জুমান ঈদগাহ ময়দানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে ঢোলাদিয়ায় গলগণ্ডা গোরস্থানে তাকে দাফন করা হয়।

আঞ্জুমান ঈদগাহ ময়দানে তীব্র তাপদাহের মধ্যেও সারাদেশ থেকে হাজার হাজার ওলামায়ে কেরাম, মরহুমের অসংখ্য ছাত্র ও গুণগ্রাহী তার জানাজায় বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন। জানাজায় ইমামতি করেন বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ডের সহকারী মহাপরিচালক ও মরহুমের শ্যালক মাওলানা যুবায়ের আহমেদ।

এসময় ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর মজলিসে শুরার সভাপতি আল্লামা আব্দুর রহমান হাফেজ্জি, মজলিসে আমেলার সভাপতি আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদী, বড় মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল হক, জামিয়া ইসলামিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আনোয়ারুল হকসহ বিভিন্ন মাদসার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গতকাল (১৬ সেপ্টেম্বর) শনিবার সন্ধ্যায় বার্ধক্য জনিত কারণে ঢাকা ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতালে মুফতী ফজলুল হক ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর। তিনি স্ত্রী, ২ছেলে ও ২মেয়ে সহ অসংখ্য ছাত্র এবং গুণগ্রাহী রেখে গেছেন।

মুফতী ফজলুল হক ময়মনসিংহের প্রবীণ আলেম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সাবেক ইমাম, জামিয়া ইসলামিয়া সেহড়া ময়মনসিংহের  শায়খুল হাদিস, ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী কেন্দ্রীয় ফতোয়া বোর্ডের সভাপতি। 

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ