বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি  মুফতি তাকী ওসমানীর উপস্থিতিতে বেফাকের উলামা সম্মেলন, উদ্বোধন করবেন ভবন গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬ আল জামিয়াতুল ইমদাদিয়ার সিরাত মাহফিল শুরু কাল, বয়ান করবেন যাঁরা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী ‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন বলিউড অভিনেত্রী রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার যাত্রাবাড়ী মাদরাসায় বুখারী দরস দেবেন মুফতি তাকী উসমানী, চলছে প্রস্তুতি খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত হচ্ছে  মুহতামিমের রোজনামচা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

প্রকাশিত হচ্ছে তরুণ লেখক আবু নাঈম ফয়জুল্লাহর স্মৃতিচারণ মূলক গদ্যের বই মুহতামিমের রোজনামচা।  প্রকাশ করছে হেরার জ্যোতি প্রকাশন। বই সম্পর্কে লেখক বলেন- মুহতামিম হওয়ার পর দেখে উঠি জীবনের আরেক রূপ। নদীভাঙা মানুষের সংগ্রামী জীবন, তাঁতের বাহারি রঙের আড়ালে লুকিয়ে থাকা কষ্টকর দিন-রাত। কাঁধে তুলে নিই যমুনার বিশাল অববাহিকার কৃষক, শ্রমিক ও খেটেখাওয়া মানুষের সন্তানদের মানুষ করার গুরুদায়িত্ব। ধু ধু বালুচরের উত্তাপে বেড়ে ওঠা শিশুদেরকে ইলমে নববীর সবুজ ছায়ার স্পর্শ দেয়ার যিম্মাদারি।

 

আমরা কয়েকজন তরুণ পথ চলতে শুরু করি। যমুনা নদীর নৌকার বৈঠা ধরতে যাওয়া শিশু-কিশোরদের আমরা দিতে থাকি উম্মাহর হাল ধরার সবক। তাঁত ও পারলমের সিদ্ধ হওয়া জীবনে ছিটাতে থাকি হেরার আবে হায়াত।

 

... চার বছর পর যখন অতীতটাকে নাড়িয়ে দেখার জন্য দিনলিপির ফাইল খুলে বসি, তখন দেখি, অভিজ্ঞতার বিশাল ভাণ্ডার জমা হয়ে গেছে। জীবনের নানা দিক, নানা চ্যালেঞ্জ ও মুখরতা, যাপিত সময়, সময়ের চিন্তা, উত্তরবঙ্গে দেখতে থাকা জীবন, জীবনকে ঘিরে রাখা নানা কলরব, মানুষের ভালোবাসা ও বিরোধিতা সবই উঠে এসেছে এতে। নিছক এই অভিজ্ঞতাগুলো ধরে রাখার তাড়না থেকেই ‘মুহতামিমের রোজনামচার জন্ম।

 

বইয়ের নাম : মুহতামিমের রোজনামচা

লেখক : আবু নাঈম ফয়জুল্লাহ

প্রকাশক : হেরার জ্যোতি প্রকাশন

প্রচ্ছদ : কাজী যুবাইর মাহমুদ

জনরা : দিনলিপি

প্রকাশকাল : ইসলামি বইমেলা 2023

 

তামিম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ