শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

বৃষ্টিতে মাটির ঘর ধসে ভাই-বোনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভারী বৃষ্টিতে মাটির ঘর ধসে ভাই-বোনের মৃত্যু হয়েছে। এ সময় তাদের বাবা-মা ও এক বোন আহত হয়েছেন।

আজ শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার পত্তন ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাফিন (১২) ও মিশু (১০) ওই গ্রামের মন্নাফ মিয়ার সন্তান। মন্নাফসহ তার স্ত্রী রোকসানা (৩০) ও মেয়ে ইশু (১০) আহত হন। এদের মধ্যে ইশুকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ গণমাধ্যমকে বলেন, মন্নাফ একজন কৃষিজীবী। তিনি স্ত্রী ও তিন সন্তান নিয়ে মাটির ঘরে বসবাস করতেন। রাতে সবাই একসঙ্গে ওই মাটিরঘরে ঘুমিয়ে ছিলেন। ভোরে প্রচণ্ড বৃষ্টি হলে তাদের ঘরটি ধসে পড়ে।

ওসি আরও বলেন, তারা পাঁচজনই মাটির নিচে চাপা পড়েন। তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাফিন ও মিশুকে মৃত ঘোষণা করেন। আহত তিনজনের মধ্যে ইশুকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ