শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

মো. সাখাওয়াত হোসেন, ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টায় ফরিদপুর-বরিশাল মহাসড়কের পূর্ব সদরদী (ইউনিয়ন পরিষদ ভবনের সামনে) নামক স্থানে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

বরিশালগামী একটি চাল বোঝাই ট্রাক (ঝিনাইদহ মেট্রো-ট-১১-১০২১) দাঁড়িয়ে থাকার জন্য পিছন থেকে ঢুকে পড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালক শরীয়তপুর জেলা সদরের মজুমদার কান্দি এলাকার পশ্চিমপাড়ার বাসিন্দা আতাউর রহমান পেদার ছেলে ইস্রাফিজুর রহমান (২৬)।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত যুবক মোটরসাইকেল (ঢাকা মেট্রো-ল-৫১-৪৪২৭) চালিয়ে ভাঙ্গার দিক থেকে শরীয়তপুরের দিকে যাচ্ছিলেন। চাল বোঝাই একটি ট্রাকটি দাঁড়িয়ে ছিলেন। যুবক তার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিছনের দিক থেকে ট্রাকের পিছনে ঢুকে পড়ে মর্মান্তিক এই দুর্ঘটনায় পড়ে। মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ লাশ উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক যুবককে মৃত্যু ঘোষণা করেন। চাল বোঝাই ট্রাককে আটক করেছেন বলে পুলিশ নিশ্চিত করেন।

এবিষয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান সাংবাদিক দের জানান, এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিবারের সঙ্গে কথা হয়নি। তবে পকেটে আইডি কার্ড পেয়ে পরিচয় মিলেছে বলে পুলিশ জানান। বিস্তারিত পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা যাবে। ট্রাক চালক পালিয়ে গেছে। ওদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ