সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৫ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

নোয়াখালীতে গৃহবধূর মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নোয়াখালী প্রতিনিধি,

নোয়াখালীর কবিরহাট উপজেলা থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মুন্নি আক্তার (২২) সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নের জামালপুর গ্রামের আবদুল মান্নানের মেয়ে।  

সোমবার (৯ অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়ন থেকে পুলিশ এ মরদেহ উদ্ধার করেন। পরে নিহত মুন্নির লাশ ময়না তদন্তের জন্য নোয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে কবিরহাট উপজেলার নরোত্তমপুর গ্রামের আবদুল কাদেরের ছেলে আমির হোসেনের সঙ্গে বিয়ে হয়। তাদের সংসারে দুই বছরের একটি সন্তান রয়েছে। আমির হোসেন পেশায় একজন দর্জি। তিনি স্থানীয় ফরায়েজি বাজারে দোকান করেন। পারিবারিক নানা বিষয় নিয়ে কিছুদিন ধরে স্বামীর সঙ্গে কলহ চলছিল। রোববার রাতেও স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। যার জের ধরে মুন্নি বিষ পান করেছেন বলে স্বামী দাবি করেছেন।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।  মৃত্যুর সঠিক কারণ জন্য মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্য বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হচ্ছে।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ