সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


কুড়িগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : ইন্টারনেট

রাজারহাট উপজেলার সিঙ্গের ডাবরি এলাকায় রেলসেতু দেবে যাওয়ায় কুড়িগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। 

শুক্রবার (১৩ অক্টোবর) রাতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কুড়িগ্রাম রেল স্টেশনের স্টেশন মাস্টার মো. সামসুযোহা।

তিনি জানান, রেল সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ায় আপাতত কুড়িগ্রাম থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি সেতু মেরামত না হওয়া পর্যন্ত লালমনিরহাট থেকে ঢাকা যাতায়াত করবে। সেতুটি দ্রুত মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

জানা গেছে, অতিবৃষ্টিপাতের ফলে সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ায় শুক্রবার রাত থেকে এই রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেয় à