শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

যশোরে দেওবন্দের মুহতামিমের মোনাজাতের মাধ্যমে শেষ হলো ইসলাহী মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুর আলম:

আজ শনিবার (১৪ অক্টোবর) সকাল ৭টায় আশরাফুল মাদারিস সতীঘাটা (মাদ্রাসা) যশোরে দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শাইখুল হাদিস আল্লামা আবুল কাসেম নোমানী এর আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো খানকাহ্ মাহমুদিয়া আশরাফুল মাদারিসের উদ্যোগে ত্রৈমাসিক আজিমুশ্বান ইসলাহী মজলিস।

তিনি শুক্রবার ফজর, এশার পর বয়ান এবং জুমার নামাজের ইমামতি করেন।

তাছাড়া মাদ্রাসা মাঠে শুক্রবার আসর থেকে মাগরিব পর্যন্ত ওলামায়ে কেরামে উদ্দেশ্যে তিনি বোখারি শরীফের দরস এবং সনদ প্রদান করেন। এতে অংশগ্রহণ করেন সারাদেশের শতাধিক উলামায়ে কেরাম।

আরো বয়ান করেন, মাওলানা মাহমুদ রাজস্থানী, বুয়েটের অধ্যাপক ড.এসএম লুৎফুল কবির প্রমুখ।

মাদ্রাসার ছাত্র উস্তাদের আপ্যায়নে মুগ্ধ হয়ে আগত মেহমানগণ বলেন, ছাত্র-উস্তাদগণ যে কোমল আচরণ ও মেহমানদারী করেছেন, তা অতুলনীয়।যেন বাংলাদেশের বুকে একখন্ড দেওবন্দ।
উল্লেখ্য,খানকাহ্ মাহমুদিয়া আশরাফুল মাদারিসে প্রতি ৩মাস পরপর ৩দিনব্যাপী ইসলাহী মজলিস অনুষ্ঠিত হয়। অংশগ্রহণ করেন দেশ-বিদেশের ওলামায়ে কেরাম।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ