শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

নোয়াখালীতে র‍্যাবের নাম ভাঙ্গিয়ে প্রতারণার দায়ে যুবক গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নোয়াখালী প্রতিনিধি,

নোয়াখালীর বেগমগঞ্জে র‍্যাবের নাম ভাঙ্গিয়ে প্রতারণরে অপরাধে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব।  এ সময় আসামির থেকে প্রতারণা ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অর্জিত নগদ ২ হাজার টাকা ও প্রতারণা ও চাঁদা দাবির কাজে ব্যবহৃত ১টি মোবাইল ও ২টি সীমকার্ড উদ্ধার।  

গ্রেফতার মো. রমজান আলী (৪২) উপজেলার হাজীপুর গ্রামের মৃত মৃত হেদায়েত উল্যার ছেলে।

বুধবার (১৮ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১১ এর সিপিসি-৩ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মাহমুদুল হাসান।

এর আগে, গতকাল মঙ্গলবার রাতে চৌমুহনী পৌরসভার উত্তর হাজীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসামির বৈধ কোনো পেশা নেই। সে দীর্ঘদিন যাবৎ র‍্যাব অফিসারের কাছের লোক পরিচয় দিয়ে, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের মোবাইল কোর্ট পরিচালনার ভয় দেখিয়ে প্রতারণা করে চাঁদা আদায় করে আসছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ