নিরীহ নিরস্ত্র স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের উপর ইহুদিবাদী ইসরায়েল বাহিনীর বর্বর গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ আওয়ামী ওলামালীগ সিলেট জেলা ও মহানগর।
বক্তারা বলেন, ইসরাইল বর্বরোচিতভাবে ফিলিস্তিনের গাজায় বোমা হামলা করে নারী-পুরুষ ও শিশুদের নির্মমভাবে গণহত্যা করছে। জাতিসঙ্ঘসহ আন্তর্জাতিক সংস্থা সমূহকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানান বক্তারা। তারা স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠা করতে বিশ্ব মুসলিমকে এক হওয়ারও আহ্বান জানান।
রবিবার (২২অক্টোবর) বিকালে সিলেট কোর্ট পয়েন্টে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
