বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার

ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, স্বজনদের আহাজারি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় এখন পর্যন্ত বহু মানুষ হতাহত হয়েছেন। হতাহতদের উদ্ধারে কাজ শুরু করছেন পুলিশ ও ফায়ার সাভিসের কর্মীরা। এ সময় দুর্ঘটনাস্থলে স্বজনদের আহাজারি করতে দেখা গেছে।

সোমবার (২৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে ভৈরব জংশনের কাছাকাছি গাইনাহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভৈরব বাজার ফায়ার স্টেশনের ফাইটার রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী এগারোসিন্দুর গোধূলি ও ঢাকা থেকে ছেড়ে আসা কনটেইনারবাহী একটি ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই অনেকের মৃত্যু হয় বলে খবর পাওয়া গেছে। সংঘর্ষের ফলে ট্রেনের কয়েকটি বগি দুমড়েমুচড়ে গিয়ে নিচে চাপা পড়েন অনেকে।

ভৈরব বাজার ফায়ার স্টেশনের ফাইটার রাসেল বলেন, আমরা বিকেল ৪টার দিকে দুর্ঘটনার খবর পাই। হতাহতদের উদ্ধারে ঘটনাস্থলে কাজ করছেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। দুর্ঘটনায় কতজন নিহত হয়েছেন তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে এখন পর্যন্ত কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। আরও হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

এদিকে দুর্ঘটনার পর ঘটনাস্থলে হাজারও উৎসুক জনতা ভিড় করেছে। উপস্থিত হয়েছেন দুর্ঘটনাকবলিত ট্রেনে থাকা যাত্রীদের স্বজনরা। তাদের অভিযোগ, স্টেশনে মাস্টারের অবহেলায় এ দুর্ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রেনের নিচে অনেক মানুষ চাপা পড়ে আছে। ক্ষতিগ্রস্ত কোচগুলোতে অনেকেই আহত অবস্থায় পড়ে আছে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে পৌঁছেছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ