বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার

ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহত বেড়ে ২৪, আহত শতাধিক


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

কিশোরগঞ্জের ভৈরব জংশনে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী এগারোসিন্ধুর গোধূলি ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়েছে। এতে ট্রেনের তিনটি বগি উল্টে লণ্ডভণ্ড হয়ে যায়। ভেতরে শত শত যাত্রীরা আটকা পড়ে। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা কাজ করছে।সন্ধ্যা ৭ টা পর্যন্ত ২৪ জনের মরদেহ উদ্ধার করার খবর পাওয়া গেছে। হতাহত আরও বাড়তে পারে।

সোমবার (২৩ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে সংসদ সদস্য নাজমুল হাসান পাপন, কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ ঘটনাস্থলে এসেছেন।

দুর্ঘটনাস্থলে হাজার হাজার স্থানীয় মানুষ জড়ো হয়েছে। ফায়ার সার্ভিসের পাশাপাশি তারাও উদ্ধারকাজ চালাচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্ঘটনায় যাত্রীবাহী ট্রেনটির তিনটি বগি দুমড়েমুচড়ে গেছে। ক্ষতিগ্রস্ত বগিগুলোতে অনেক যাত্রী চাপা পড়ে আছে। কে জীবিত কে মারা গেছে বলা যাচ্ছে না। তাদের উদ্ধারে অভিযান চলছে।

জানা গেছে, ঢাকা থেকে একটি কন্টেইনারবাহী ট্রেন ভৈরব স্টেশনে প্রবেশ করছিল। তার আগ মুহূর্তে ভৈরব থেকে এগারসিন্দুর গোধূলি ট্রেনটি ঢাকার দিকে রওনা হয়েছিল। জগন্নাথপুর রেলক্রসিং এলাকায় এগারসিন্দুর গোধূলী ট্রেনের শেষের তিনটি বগিতে কন্টেইনারবাহী ট্রেনের ইঞ্জিনে আঘাত করে।

সিগনালিংয়ের কোনো জটিলতার কারণে এমন ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ