বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার

ট্রেন দুর্ঘটনায় পরিচয় মেলেনি আহত এক শিশু ও নিহত এক যুবকের


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

পরিচয় মিলেনি ভৈরবে ট্রেন দুর্ঘটনায় আহত এক শিশু ও নিহত এক যুবকের। আহত শিশুরটি পরনে ছিল হলুদ রঙের টিশার্ট ও হাফপ্যান্ট। দুর্ঘটনার সময় আহত অবস্থায় উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়।

সোমবার বিকেল সাড়ে ৩টার সময় ভৈরব রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় একটি কার্গো ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী আন্তঃনগর এগারো সিন্ধুর গৌধুলি ট্রেনের পিছনের দুটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে পড়ে যায়। এই ঘটনায় ১৭ জনের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। এছাড়া শতাধিক যাত্রী গুরুতর আহত হয়েছে।

আহত শিশুটির পরিচয় পাওয়ার জন্য ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমানের অফিসিয়াল ফেসবুক পেজে ভৈরবে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় এই শিশুটি আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এখনো তার অভিভাবকের খোঁজ পাওয়া যায়নি। যদি কেউ শিশুটি চিনে থাকেন অথবা তার অভিভাবকের পরিচয় জানেন তাহলে মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ উপজেলা নির্বাহী অফিসার, ভৈরব এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। লিখে পোস্ট করেন।

এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ বলেন, ট্রেন দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৬ জন ও শতাধিকর মত যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্য যারা ভৈরব হাসপাতালে ভর্তি হয়েছিলেন তাদের সবার পরিচয় শনাক্ত করা হয়েছে। শুধু একজনের মরদেহ ও আহত এক শিশুর পরিচয় পাওয়া যায়নি। যদি কেউ শিশু ও নিহত যুবকের পরিচয় জানেন তাহলে উপজেলা প্রশাসনের কাছে জানানোর জন্য অনুরোধ জানান তিনি।

এমআই/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ