বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা

বিএনপি-জামায়াত যেন নৈরাজ্য সৃষ্টি করতে না পারে : জাহাঙ্গীর আলম


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগ ও ঢাকাবাসীকে নিরাপদ রাখতে হাজার হাজার গাড়ি নিয়ে শান্তি সমাবেশে যাচ্ছি। আমরা চাই বিএনপি-জামায়াত যেন কোনো নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, দেশকে অশান্ত করতে না পারে, সে জন্য আমরা সজাগ আছি। আশা করি, গাজীপুর থেকে কয়েক লাখ আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থক আজ ঢাকার সমাবেশে যোগ দেবেন।  

আজ শনিবার সকাল সাড়ে ১১টায় গাজীপুর থেকে কয়েক হাজার গাড়িবহর নিয়ে ঢাকা যাওয়ার পথে আব্দুল্লাহপুরে উপস্থিত বিভিন্ন গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম এসব কথা বলেন।

জাহাঙ্গীর আলম আরো বলেন, স্বাধীনতাবিরোধী শক্তি জাতির জনক বঙ্গবন্ধুকন্যাকে ও বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে চায়। বাংলাদেশের স্বাধীনতার সপক্ষের শক্তি সব সময় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে আছে। আমরা চাই বাংলাদেশে যেন কোনো দিন স্বাধীনতাবিরোধী শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে।

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে আমরা মুক্তিযুদ্ধ করেছি। আওয়ামী লীগ জীবিত থাকতে দেশবিরোধী শক্তি কোনো দিন মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।

কয়েক হাজার গাড়ির বহর নিয়ে জাহাঙ্গীর আলম ঢাকায় যান। বাস, ট্রাক, পিকআপ ও প্রাইভেট গাড়ি রয়েছে বহরে। গাড়িতে হাজার হাজার নেতাকর্মী জাতীয় পতাকা উড়িয়ে স্লোগান দিতে দিতে ঢাকায় প্রবেশ করেন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ