নরসিংদীর মনোহরদীতে অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া হানীফিয়া বাঘিবাড়ীর আয়োজনে শুরু হতে যাচ্ছে বাঘিবাড়ী মাদরাসার ৩১তম ইসলাহী ইজতেমা।
জানা যায়, আগামীকাল শনিবার (১৭ নভেম্বর) থেকে শুরু হয়ে ইসলাহী ইজতেমা চলবে রোববার (১৯ নভেম্বর) সকাল ১১টা পর্যন্ত। ইজতেমায় অংশ নিতে অনেক মুসল্লি ইতোমধ্যেই বাঘিবাড়ী আসতে শুরু করেছেন।
কর্তৃপক্ষ জানায়, ৩১তম এই ইসলাহী ইজতেমা জানেশীনে ফিদায়ে মিল্লাত আওলাদে রাসূল সায়্যিদ মাহমূদ মাদানীর খলীফা, জাতীয় দ্বীনি শিক্ষাবোর্ডের মহাসচিব মুফতী মোহাম্মাদ আলীর তত্বাবধানে অনুষ্ঠিত হবে। এছাড়া আয়োজনে উপস্থিত থাকবেন দেশবরেন্য প্রখ্যাত ওলামা- মাশায়েখ, ওয়ায়েজীনে কেরাম ও বিশিষ্ট ইসলামি চিন্তাবিদগণ। মাহফিল পরিচালনা ও উপস্থাপনাà
