বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি  মুফতি তাকী ওসমানীর উপস্থিতিতে বেফাকের উলামা সম্মেলন, উদ্বোধন করবেন ভবন গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬ আল জামিয়াতুল ইমদাদিয়ার সিরাত মাহফিল শুরু কাল, বয়ান করবেন যাঁরা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী ‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন বলিউড অভিনেত্রী রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার যাত্রাবাড়ী মাদরাসায় বুখারী দরস দেবেন মুফতি তাকী উসমানী, চলছে প্রস্তুতি খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বৃহস্পতিবার থেকে শুরু কুমিল্লার মুড়াবাজাল মাদরাসার মাহফিল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান বরুড়া থানাধীন মুড়াবাজাল ইসলামিয়া ফয়জুল উলুম মাদরাসার আয়োজনে শুরু হচ্ছে ২দিনব্যাপী ওয়াজ মাহফিল।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আগামী, ২৩-২৪ নভেম্বর (বৃহস্পতি-শুক্রবার) মাদরাসা মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হবে।

রাজধানী ঢাকার ফরিদাবা মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদিস মাওলানা আব্দুল কুদ্দুস এর সভাপতিত্বে তাশরিফ আনবেন ফরিদাবাদ মাদরাদসার শাইখুল হাদিস মাওলানা আব্দুল গণি, মাদরাসা দারুর রাশাদের শাইখুল হাদিস মাওলানা হাবিবুর রহমান , শাহজাহানপুর রেলওয়ে জামিয়া মাহমুদিয়া মাদরাসার মুহতামিম মুফতি সুলতান আহমদ জাফরী।

১ম দিন বয়ান করবেন, মুফতি আমজাদ হোসাইন, মাওলানা শফিকুল ইসলাম, মাও. ইসমাঈল বোখারী কাশিয়ানী, মাওলানা ফয়জুল্লাহ নোমানী।

২য় দিন বয়ান করবেন, মাওলানা নোমান, মাও. ফরিদ উদ্দিন আল মোবারক, মুফতি আবুল কালাম শরাফতি, মুফতি রফি উদ্দিন মাহমুদ ।

এদিকে, ঐতিহ্যবাহী দ্বীনি এ শিক্ষাপ্রতিষ্ঠানের মাহফিল সফল করার জন্য মাদরাসার ফারেগিন, মুহিব্বীন ও দ্বীনদরদি তাওহিদী জনতাকে আহ্বান জানিয়েছেন  মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুর রহমান।

উল্লেখ্য মাহফিলের ১মদিন বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে প্রাক্তন ছাত্রদের পূর্ণমিলনী অনুষ্ঠিত হবে। 

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ