সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


মাত্র ৬ মাসে হাফেজ হলেন ৯ বছরের শিশু যোবায়ের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাবিব মুহাম্মাদ
লক্ষ্মীপুর প্রতিনিধি 

পবিত্র কুরআন মুখস্থ করতে তথা হাফেজ হতে সাধারণত তিন বছর সময় লাগে। কিন্তু মাত্র ৬ মাসে হিফজ সম্পন্ন করে বিস্ময় সৃষ্টি করলেন ৯ বছরের শিশু মুহাম্মাদ যোবায়ের রহমান ওহী। তিনি সদর লক্ষ্মীপুরের মটকা মসজিদ সংলগ্ন তাহফিজুল উম্মাহ হিফজ মাদরাসার ছাত্র।

বাবার স্বপ্ন ছিল ছেলেকে কুরআনের হাফেজ বানাবেন। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই ২০১৪ সালে সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত হন তিনি। তখন যোবায়ের মাত্র ২ বছরের শিশু। তবে বাবাকে হারালেও বাবার স্বপ্ন বৃথা যেতে দেননি ছোট্ট শিশু যোবায়ের। যেনতেনভাবে নয়। বরং বাবার সেই স্বপ্ন পূরণ করলেন বিস্ময়কর ইতিহাস সৃষ্টির মাধ্যমে। 

এই কীর্তি অর্জনকারী যোবায়ের রহমানের  বাড়ি সদর লক্ষ্মীপুর বাগবাড়ির সোনাপুর ইউনিয়নে। তার বাবা একজন প্রবাসী এবং রাজনীতিবিদ ছিলেন। তার মায়ের নাম জান্নাà¦