সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৫ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

মোনাজাতের মাধ্যমে শেষ হলো গওহরডাঙ্গা মাদরাসার মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| মুহাম্মদ আব্দুুল্লাহ খান ||

মুনাজাতের মাধ্যমে শেষ হল ঐতিহ্যবাহী আল-জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম খাদেমুল ইসলাম গওহরডাঙ্গা মাদরাসার ৮৮ তম বার্ষিক মাহফিল।মুনাজাতের সময় মানুষের রোনাজারি ও আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয় গওহরডাঙ্গার তীর্থভূমি।

শনিবার সকাল ৬টা ৪০ মিনিটে শুরু হয় মুনাজাত। চলে দীর্ঘ ২০ মিনিট। আখেরি মুনাজাত পরিচালনা করেন মাদরাসার মুহতামিম ও জাতীয় মসজিদের খতিব মুফতি রুহুল আমিন। মুনাজতে তিনি মানুষের জান-মাল ও সময়কে আল্লাহর জন্য কবুল,মানুষের হকের ব্যাপারে অটুট রাখা,পুলসিরাতের কঠিন রাস্তা পারাপার,জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাত লাভ সহ বাতিল শক্তিকে পরাজিত করে বাইতুল মাকদিস ফিরে পাওয়ার আশায় কায়মনোবাক্যে প্রার্থনা করেন।

মুনাজাতের আগে উপস্থিত মুসাল্লীদেরকে সদকায়ে জারিয়ার প্রতি উৎসাহ প্রদান করে মুফতি রুহুল আমিন বলেন 'আমরা প্রতিদিন কমপক্ষে দশ টাকা হলেও গরীব দুঃখী, দ্বীনি প্রতিষ্ঠান বা অসহায় দ্বীনি ভাইদের দেওয়ার চেষ্টা করব। তিনি আরও বলেন যে, থানভী রহ. বলেছেন, ‘মালি ইবাদত মুর্দারের জন্য বেশী উপকার।’

উল্লেখ্য গত ২৯ শে নভেম্বর শুরু হওয়া তিনদিন ব্যাপী মাহফিলে নিজেদের আত্মশুদ্ধি অর্জনের লক্ষ্যে বৃহত্তর ফরিদপুর, বরিশাল ও খুলনা থেকে হাজার হাজার মানুষ আগমন করেন।

গতকাল (শুক্রবার) জুমার সময় মাদরাসা সূত্রে আগামী বছরের ৮৯ তম বার্ষিক মাহফিলের নতুন তারিখ ২৭, ২৮, ও ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে বলে  ঘোষণা করা হয়।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ