সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


এবার শামীম ওসমানকে শোকজ করলো ইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এবং নৌকার প্রার্থী এ কে এম শামীম ওসমানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। 

শনিবার (২ ডিসেম্বর) তাকে তলব করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। জানা গেছে, শামীম ওসমানকে রোববার (৩ ডিসেম্বর) আদালতে সশরীরে উপস্থিত হয়ে কিংবা তার প্রতিনিধির মাধ্যমে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

নারায়ণগঞ্জ-৪ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির কর্মকর্তা ও যুগ্ম জেলা ও দায়রা জজ কাজী ইয়াসিন হাবীবের পাঠানো নোটিশে জানানো হয়, গণমাধ্যমের সচিত্র সংবাদ অনুযায়ী তল্লা এলাকার বিভিন্ন পাড়া-মহল্লায় আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে ফেস্টুন ও বাদ্যযন্ত্র নিয়ে নৌকা মার্কায় ভোট চেয়ে মিছিল ও পথসভা হয়। যাতে বর্ণিত এলাকায় যানবাহন ও পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এরূপ কার্যক্রম ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮’ এর ৬ (ঘ) এবং ১২ বিধির সুস্পষ্ট লঙ্ঘন।

নির্বাচনের প্রক্রিয়া শুরুর পর থেকেই প্রার্থীদের বিরুদ্ধে নানা অভিযোগের পাল্লা ভারী হà