রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

৩৭ দিনে সারাদেশে ২৩৮টি যানবাহনে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

গত ২৮ অক্টোবর থেকে এখন পর্যন্ত সারাদেশে ২৩৮টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

রোববার (৩ ডিসেম্বর) বিকেলে ফায়ার সার্ভিস সদরদপ্তর থেকে মিডিয়া কর্মকর্তা শাজাহান শিকদার এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৮ অক্টোবর থেকে ৩ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত ২৪৪টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে ২৩৮টি যানবাহন ও ১৫টি স্থাপনায় আগুন দেওয়ার পাশাপাশি একটি অ্যাম্বুলেন্স ভাঙচুরের ঘটনা রয়েছে।

আগুন দেওয়া যানবাহনের মধ্যে ১৪৯টি বাস, ৩৯টি ট্রাক, ২০টি কাভার্ডভ্যান, ৮টি মোটরসাইকেল এবং অন্যান্য ২২টি গাড়ি রয়েছে।

এদিকে বিএনপি-জামায়াতের নবম দফার অবরোধ ঘোষণার পর ৩০ নভেম্বর সকাল ৬টা থেকে ৩ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত ১১টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এর মধ্যে ঢাকা সিটিতে চারটি, গাজীপুরে পাঁচটি, সিলেট একটি ও দিনাজপুরে একটি যানবাহনে আগুন দেওয়া হয়। এসব ঘটনায় পাঁচটি বাস, তিনটি কাভার্ডভ্যান ও তিনটি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়।

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর মহাসমাবেশ পণ্ড ও নেতাকর্মীদের গ্রেপ্তার এবং সরকারের পদত্যাগের দাবিতে ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। এরপর থেকে মঙ্গলবার, শুক্রবার ও শনিবার ব্যতীত দফায় দফায় হরতাল-অবরোধ কর্মসূচি করে যাচ্ছে দলটি।

এমএইচ

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ