শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

মনোনয়ন বাতিল হওয়ায় 'আমি আর বাঁচুম না' বলে গড়াগড়ি করে কান্না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিন বার প্রার্থী হয়ে জামানত হারানো আবদুল আলী বেপারীর সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হয়েছে। এ খবর শোনার পর তিনি বিলাপ করে কান্নাকাটির পাশাপাশি মেঝেতে গড়াগড়ি করেন।

পরে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন তাকে আপিল করার সুযোগ আছে জানালে আস্তে আস্তে তিনি স্বাভাবিক হন।

গতকাল দুপুরে মানিকগঞ্জ জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে সংঘটিত ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

জানা যায়, এবার মানিকগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মননোয়নপত্র জমা দিয়েছিলেন স্বশিক্ষিত আবদুল আলী বেপারী। তিনি জেলার ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নের বেড়াডাঙ্গা গ্রামের মৃত কিয়াম উদ্দিন বেপারীর ছেলে।

তিনি বলেন, যতদিন নির্বাচনে জয়লাভ না করবেন ততদিন তিনি নির্বাচন করে যাবেন। তবে মননোয়নপত্র বাতিল হওয়ায় তিনি কিছুটা ভেঙে পড়েন। তারপরও আজীবন নির্বাচনের মাঠে থাকার ইচ্ছা রয়েছে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ